ব্রেকিং নিউজ
চেয়ারম্যান হলে মুশুলীকে বদলে দিতে চান ফরিদ আহমেদ খোকন, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি মাদকবিরোধী অভিযানে মাঠে ইউএনও সেলিম আহমেদ, রাতে তল্লাশি ও ডোপ টেস্টের উদ্যোগ পঞ্চগড়ে নাইট কোচের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে, প্রাণ গেল স্কুলশিক্ষকের; স্ত্রীসহ আহত ২ নেত্রকোণায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’, আধুনিক ধান চাষে বদলে যাচ্ছে কৃষির চিত্র! হাওরাঞ্চলে শিক্ষার আলো ছড়াতে দিরাইয়ে ব্যতিক্রমী উদ্যোগ, বৃত্তি পরীক্ষায় ১২০০ শিক্ষার্থী সাংবাদিকদের হুমকি দেওয়ায় ভূমি নায়েবের বিরুদ্ধে জাভবার তীব্র প্রতিবাদ, কঠোর ব্যবস্থা দাবি
×

শংকর চন্দ্র সরকার-নেত্রকোনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৪/১১/২০২৬, ৮:২৫:৪৯ AM

নেত্রকোণায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’, আধুনিক ধান চাষে বদলে যাচ্ছে কৃষির চিত্র!

পূর্বধলায় কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত; উন্নত জাতের ধানের বীজ ও আধুনিক সংরক্ষণ পাত্র বিতরণ, কৃষিতে নতুন সম্ভাবনার হাতছানি।খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রান্তিক কৃষকদের কাছে আধুনিক ধানের জাত ও কৃষি প্রযুক্তির সুফল পৌঁছে দিতে নেত্রকোণার পূর্বধলায় অনুষ্ঠিত হয়েছে কৃষক সমাবেশ ও মাঠ দিবস। এ উপলক্ষে নমুনা শস্য কর্তন, উন্নতমানের ধানের বীজ এবং আধুনিক বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে।

পূর্বধলায় কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত; উন্নত জাতের ধানের বীজ ও আধুনিক সংরক্ষণ পাত্র বিতরণ, কৃষিতে নতুন সম্ভাবনার হাতছানি।খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রান্তিক কৃষকদের কাছে আধুনিক ধানের জাত ও কৃষি প্রযুক্তির সুফল পৌঁছে দিতে নেত্রকোণার পূর্বধলায় অনুষ্ঠিত হয়েছে কৃষক সমাবেশ ও মাঠ দিবস। এ উপলক্ষে নমুনা শস্য কর্তন, উন্নতমানের ধানের বীজ এবং আধুনিক বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) পূর্বধলা উপজেলার বাদেবিন্না গ্রামে স্থাপিত ‘প্রযুক্তি গ্রাম’-এর বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ‘স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)’ প্রকল্পের অর্থায়নে এবং পূর্বধলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।অনুষ্ঠানে আমন-২০২৬ মৌসুমের উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদি ব্রি ধান১০৩ জাতের নমুনা শস্য কর্তন করা হয়। পাশাপাশি আসন্ন বোরো ২০২৬-২৭ মৌসুম সামনে রেখে স্থানীয় কৃষকদের মধ্যে উন্নতমানের বোরো ধানের বীজ ও আধুনিক ‘এলএসটিডি বীজ সংরক্ষণ পাত্র’ বিতরণ করা হয়।

ব্রি আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণার বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. খালিদ হাসান তারেকের সঞ্চালনায় এবং এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম। এ ছাড়া স্থানীয় কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেন, গবেষণালব্ধ আধুনিক কৃষি প্রযুক্তি ও উচ্চফলনশীল ধানের জাত দ্রুততম সময়ে প্রান্তিক কৃষকের মাঠে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। পূর্বধলার এই প্রযুক্তি গ্রাম সেই লক্ষ্য বাস্তবায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, নিচু ও বন্যাপ্রবণ এলাকার উপযোগী ব্রি ধান১১০-এর সম্প্রসারণ এবং বোরো-আমনের মধ্যবর্তী সময়ে আউশ ধানের চাষ বাড়ানোর উদ্যোগ এ অঞ্চলের কৃষকদের দুর্যোগজনিত ক্ষতি মোকাবিলায় সহায়তা করবে। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে।

কৃষি যান্ত্রিকীকরণ, আলোকফাঁদ ব্যবহার এবং আধুনিক বীজ সংরক্ষণ পাত্র বিতরণের উদ্যোগকে তিনি সারা দেশের জন্য অনুসরণযোগ্য মডেল হিসেবে উল্লেখ করেন।সভাপতির বক্তব্যে প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন বলেন, কৃষকরা যেন এলাকার আবহাওয়া ও জমির ধরন অনুযায়ী উপযুক্ত ধানের জাত নির্বাচন করতে পারেন, সে লক্ষ্যেই গত বোরো মৌসুম থেকে এখানে ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি মাঠে বিভিন্ন জাতের ধানের ফলন ও বৈশিষ্ট্যের পার্থক্য পর্যবেক্ষণ করতে পারছেন।তিনি আরও জানান, ফসলের নিবিড়তা বাড়াতে সরিষা চাষের উপযোগী স্বল্পমেয়াদি ব্রি ধান১০৩ এবং যেসব জমিতে সরিষা চাষ সম্ভব নয়, সেখানে বোরোর পর আউশ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এর ফলে জমি পতিত না রেখে সারা বছর ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে।



এ ছাড়া অঞ্চলভিত্তিক নতুন ধানের জাত উদ্ভাবনে উদ্ভিদ প্রজনন, বায়োটেকনোলজি ও হাইব্রিড রাইস বিভাগের গবেষণা কার্যক্রম, যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ এবং ফসল কর্তনের উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।বিশেষ অতিথি মো. আমিরুল ইসলাম বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় নেত্রকোণার ধান উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসছে। যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের ফলে কৃষকদের উৎপাদন খরচ ও শ্রম কমছে। পাশাপাশি আধুনিক বীজ সংরক্ষণ পাত্র ব্যবহারের মাধ্যমে এলাকায় মানসম্মত বীজের সংকট দূর করা সম্ভব হবে।অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয় কৃষকরা জানান, রাইস গার্ডেনে বিভিন্ন জাতের ধানের ফলন সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পেয়ে তাঁরা আধুনিক চাষাবাদ সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন। ভালো ফলন দেখে উন্নত জাত ও প্রযুক্তিনির্ভর কৃষিকাজে তাঁদের আগ্রহ আরও বেড়েছে।সংশ্লিষ্টদের আশা, পূর্বধলার এই প্রযুক্তি গ্রামের কার্যক্রম আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।